Sylhet Today 24 PRINT

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

জামালগঞ্জ প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৮

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও অর্ধ-বার্ষিক/প্রাক নির্বাচনী পরীক্ষা-২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৮ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিদ্যালয় হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির। সার্বিক ব্যবস্থাপনা ও স্বাগত বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার, পিটিএ সভাপতি আহসান আলী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, তৌহিদ চৌধুরী প্রদীপ, অভিভাবক শৈলেন দেবনাথ, আবু লেইস, জুলফিকার চৌধুরী রানা, পারভীন আক্তার, মাকসুদা বেগম রুমি।

এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা জামান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ওয়ালীউল্লাহ সরকার, শাহীন আলমও অভিভাবকবৃন্দ।

বক্তারা প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্যে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল শুনেন এবং স্কুল পরিচালনা পরিষদ ও শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার গুণগত মান যাতে ভাল হয় সেই দিকে খেয়াল রেখে পাঠদানের পরামর্শ দেন। কারণ শিক্ষাটা এখন প্রতিযোগিমুখী, সেই প্রতিযোগিতায় আমাদের টিকে থাকতে হবে।

অর্ধ-বার্ষিক/প্রাক নির্বাচনী পরীক্ষায় ১৯ জন মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.