Sylhet Today 24 PRINT

সুন্দর নগরী গড়তে বারবার মেয়র হওয়ার প্রয়োজন নেই: তাহের

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গণসংযোগ শেষে পথসভা করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ এহছানুল হক তাহের।

শনিবার (২৮ জুলাই) হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে জোহরের নামাজ আদায় শেষে দরগাহ মহল্লায় গণসংযোগকালে এক পথসভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে আমি সিলেট সিটিকে দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলব। যেখানে সব নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন।

দুর্নীতিমুক্ত মডেল নগর হিসেবে সিলেট গড়ে তুলতে ভোটারদের সমর্থন চান তিনি। তিনি মনে করেন, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়তে একবারই মেয়র নির্বাচিত হলেই যথেষ্ট, এর জন্য বারবার মেয়র হওয়ার প্রয়োজন নেই। পরিশেষে তিনি আগামী ৩০ জুলাই নির্বাচনে হরিণ মার্কায় ভোট প্রার্থনা করেন।

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি মুফতি নেহাল উদ্দিনের সভাপতিত্বে ও আলহাজ্ব মুখতার আহমেদ তালুকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন, দীপক মোদক বিলু, হুমায়ুন রশীদ চৌধুরী, মো. মিজানুর রহমান রুমন, মো. বদরুল ইসলাম, মো. আব্দুল মুকিত, সৈয়দ রাজন আহমদ, মিলাদ আহমদ, মাহফুজ আল গালিব, আকবর হোসেন শাকিল, রাব্বী, কালাম আহমদ, হাবিব আহমদ, ফাহিম, আশিক আহমদ, হৃদয় আহমদ, মো. সাজ্জাদ খান, আলমগীর হোসেন রিয়াদ, পিযুষ মোদক, অসিত বর্ধন, সুমন পাল, মো. সাজ্জাদুর রহমান, মো. ইমন আহমদ, এবাদুল্লাহ, মো. আনোয়ার হোসেন, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, ক্বারী মো. বিলাল আহমদ, মোস্তাক আহমদ রুকন, মো. সাজু আহমদ, মো. আলী, মিনহাজ আহমদ মিনহাজ, লায়েক আহমদ, মো. আকবর হোসেন শাকিল, মো. নজরুল ইসলাম রাব্বী, মো. সাকিব মিয়া, নুর মোহাম্মদ সাজু, হাবিব খান, শুভ আহমদ, সালাহ উদ্দিন আহমদ, অনিক দেব, মো. নুরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.