Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে অজ্ঞাত যুবক (৩০) এর চোখ মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার সীমান্তবর্তী পূর্ব বড়াইলের বাগবাড়ি এলাকার খোয়াই নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন খোয়াই নদীতে যুবকের ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও মরদেহটির মুখ সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহটি খোয়াই নদীতে ফেলে দিয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটি সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়ায় বাংলাদেশের না ভারতীয় সেটি এখনও বলা যাচ্ছে না।

মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তরে জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.