Sylhet Today 24 PRINT

আরিফের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রাজ্জাক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

তিনি জানান, আব্দুল রাজ্জাকের নামে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পরোয়ানা জারি রয়েছে বিধায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে রাতেই এক জরুরি সংবাস সম্মেলন ডেকেছেন আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.