Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় কাঁদলেন কামরান

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন দক্ষিণ সুরমায় পথসভা করেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান।

শনিবার রাত ৮টার দিকে নগরীর দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডের কদমতলী এলাকায় এক পথসভায় অংশ নেন সাবেক এই মেয়র।

এসময় কামরান বলেন, দক্ষিণ সুরমা থেকে প্রচারণা শুরু করেছিলাম। আজ প্রচারণার শেষ দিন দক্ষিণ সুরমায় আপনাদের মাঝে এসেছি নৌকা মার্কায় ভোট চাইতে।

তিনি বলেন, প্রচারের দিন শেষ। এখন আপনাদের পালা। ৩০ তারিখ সারাদিন আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে যাবেন। আমি নিজের কথা চিন্তা করি না আমি সবসময় আপনাদের কথা আমার প্রিয় শহর সিলেটের কথা চিন্তা করি।

একসময় তিনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন। এবার যদি নৌকার বিজয় না হয় আমার আর রাজনীতি করা হবে না।আপনাদের সেবা করার সুযোগ আবার আমাকে দিবেন। নৌকার বিজয় নিয়েই আমি আবার সিলেটের উন্নয়ন করতে চাই।

তাই ৩০ তারিখ সারাদিন নৌকায় ভোট দিয়ে দেশনেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিন।

২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খানের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আহমেদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরী, কবির আহমেদ, আফতাব কামাল রেখি, যুবলীগ নেতা আইনুল কামাল মেকি সহ বিভিন্ন ওর্য়াডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.