Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে ইজাদুর ইসলাম (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে।

২০ জুলাই শুক্রবার বিকালে আসরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।

নিখোঁজ ইজাদুর রহমান উপজেলার শমশেরনগর ইউনিয়নের হাজীনগর গ্রামের ইউসুফ মিয়া ও হালিমা বেগমের ছেলে। সে কমলগঞ্জের আহমদনগর দাখিল মাদ্রাসায় হাফিজিয়ায় পড়াশুনা করে।

এ ঘটনায় ইজাদুর এর মা হালিমা বেগম ২৬ জুলাই বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। থানার ডায়েরী নম্বর-১২১৫।

কমলগঞ্জ থানায় দায়েরকৃত ডায়েরি সূত্রে জানা যায়, আসরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে হাজীনগর জামে মসজিদে যায়। পরে সে আর বাড়িতে ফেরত না আসায় পাড়া প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখোজি করেও ইজাদুরের কোন সন্ধান পাওয়া যায়নি।

ইজাদুর নিখোঁজের পর তার মা ও বাবা প্রতিনিয়ত ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন। যোগাযোগের জন্য মোবাইল নম্বর- ০১৭৭৩৩৫৪৩২৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.