Sylhet Today 24 PRINT

ধানের শীষে ভোট দেয়ার আহবান আরিফের

সিলেটে বসবাসরত মৌলভীবাজারবাসীদের সাথে মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশনের ৫ বছর মেয়াদের মাত্র ২৩ মাস দায়িত্বে থেকে সিলেটের যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ জুলাই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোটের সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৮ জুলাই) রাতে নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে সিলেটে বসবাসরত মৌলভীবাজারবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরিফ এ আহবান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, মৌলভীবাজার সমিতি সিলেটের অর্থ সম্পাদক মো. আলীম উদ্দিন মান্নানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য বেগম খালেদা রব্বানী।

এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ুন, বর্তমান সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান (ভিপি মিজান), মৌলভীবাজার সমিতি সিলেটের সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক, উপদেষ্টা চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক মো. রুস্তম খান, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, মৌলভীবাজার সমিতি সিলেটের যুগ্ম সম্পাদক বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি মো. সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সেক্রেটারি মো. ইউনুস মিয়া, মৌলভীবাজার জেলা কৃষক দলের সহসভাপতি আবুল হোসেন গিয়াস, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আয়াছ আহমদ, ডা. মখলিছুর রহমান, রহিমা পারভীন লিলি, আমিরুল ইসলাম সাহেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ খান, মো. আবুল হোসেন, সুজানগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মকবুল হোসেন সেবুল, আব্দুর রকিব সাবু, পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েস, কাওছার আহমদ, আব্দুল কাইয়ুম, সোহরাব হোসেন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাসুম আহমদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.