Sylhet Today 24 PRINT

এমপি এহিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আরিফের

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৯ জুলাই) বিকেলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এ অভিযোগ দাখিল করেন আরিফুল হক চৌধুরী।

অভিযোগে আরিফুল হক চৌধুরী জানান, ২৮ জুলাই শনিবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রধান নির্বাচনী কার্যালয়ে সভা ও প্রচারণায় সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়ার অংশগ্রহণ সিটি নির্বাচন-২০১৮ অনুযায়ী অপরাধ। প্রকাশ্যে একজন সংসদ সদস্যের নির্বাচনী সভায় উপস্থিতি ও প্রচারণায় অংশগ্রহণ সিটি করপোরেশন নির্বাচন বিধি অনুযায়ী স্পষ্ট লঙ্ঘন।

উপরোক্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.