Sylhet Today 24 PRINT

আজ রাত থেকে নগরীতে মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপরেশনে নির্বাচন উপলক্ষে আজ মধ্যরাত ১২টা থেকে নগরীতে সব ধরণের মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

আগামীকাল সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস।

এর আগে শনিবার (২৮ জুলাই) মধ্যরাত থেকেই নগরীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও নগরীর বেশিরভাগ এলাকাতেই মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। এছাড়া শুক্রবার (২৭ জুলাই) থেকে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

আগামী মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত মোটরযান চলাচলে এই নিষেধাজ্ঞা বজায় থাকবে। এছাড়া ১ আগস্ট থেকে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে।

সিসিক নির্বাচনকে ঘিরে নগরীতে ৪ স্থরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি মাঠে রয়েছে ১৪ প্লাটুন বিজিবি। বর্তমানে সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.