মাধবপুর প্রতিনিধি | ২৯ জুলাই, ২০১৮
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কালিকাপুর গ্রামের রফিক মিয়ার ছেলে শফিক মিয়া (৫) ও ফিরোজ মিয়ার ছেলে ইমান উদ্দিন (৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুপুরে ওই শিশুরা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবার লাশ দাফলে করেছে।