Sylhet Today 24 PRINT

অর্থমন্ত্রী ভোট দেবেন দুর্গাকুমার পাঠশালায়

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৮

সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোট দিতে সিলেটে আসছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (৩০ জুলাই) সকাল ১১টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে পরিবারের সদস্যদের সাথে নিয়ে গিয়ে ভোট দেবেন তিনি। 

ভোট প্রদানের লক্ষ্যে অর্থমন্ত্রী সকাল ১০টায় একটি বেসরকারি হেলিকপ্টারযোগে পরিবারের ৪ সদস্য নিয়ে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছবেন। ভোট প্রদান শেষে দুপুর ১২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। তাকে বহনকারী হেলিকপ্টারটি সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে অবতরণ করবে। অর্থমন্ত্রীর এ সফরসুচি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সিলেট নগরীর কালিঘাটস্থ সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেবেন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.