Sylhet Today 24 PRINT

দ্রুতগতিতে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডের ১৩৪টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে দ্রুতগতিতে চলছে ভোট গ্রহণ।

আজ সকাল থেকে নগরীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় কেন্দ্রগুলোতে ভোট কক্ষ বেশী থাকার কারণে খুবই দ্রুত গতিতে চলছে ভোট গ্রহণ। ১৩৪টি কেন্দ্রের ৯২৬টি কক্ষে চলছে ভোটগ্রহণ।

সকাল ৮টার আগে থেকেই ভোটাররা ভোট প্রদানের লক্ষ্যে কেন্দ্রগুলোতে জড় হতে দেখা যায়। তবে দ্রুতগতিতেই চলছে ভোট গ্রহণ। ভোটাররা দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে না।

কেন্দ্রের বাইরে মাঝেমধ্যে উৎসুক জনতার কিছুটা জটলা লক্ষ্য করা গেলেও সকাল ১০টা পর্যন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণ হচ্ছে বলে জানান ভোটাররা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.