Sylhet Today 24 PRINT

১৮নং ওয়ার্ডের কেন্দ্র দখলের চেষ্টা, পুলিশের ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ঝর্ণারপাড় এলাকার কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার ঘটনায় ফাঁকা গুলি নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে নগরীর ১৮নং ওয়ার্ডের এই কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এই কেন্দ্রে ভোটগ্রহন সাময়িক বন্ধ রয়েছেন।

কেন্দ্রটিতে দুই কাউন্সিলর প্রার্থীদের কর্মী সমর্থকরা কেন্দ্রটি দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে।

বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.