Sylhet Today 24 PRINT

কুমারপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে ম্যাজিস্ট্রেট আহত

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আহত হয়েছেন। নগরীর কুমারপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে তিনি আহত হন।

সোমবার (৩০ জুলাই) বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

সিলেট জেলা প্রশাসক নুমেরি জামান সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, কুমারপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ওই এলাকা দিয়ে মতিউর রহমান যাচ্ছিলেন। এসময় তার গাড়িতে ঢিল পড়লে গাড়ির গ্লাস ভেঙ্গে মতিউর আহত হন।

তিনি আরো জানান, এই ঘটনার একটি ঢিল তার নাকে লাগে। পরবর্তীতে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

সিসিক নির্বাচনে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.