Sylhet Today 24 PRINT

ইভিএমের দুই কেন্দ্রেই আরিফ বিজয়ী

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দুটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কেন্দ্রে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সোমবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে এই দুটি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়।

ইভিএমের দুটি কেন্দ্রে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১৩০৮ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫৬৬ ভোট।

সিলেটে ইভিএমে ভোট হওয়া কেন্দ্র দুটি হচ্ছে- আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ৫নং এবং ৩নং ভবন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.