Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় অনলাইন এক্টিভিস্ট একুশ তাপাদার গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জুলাই, ২০১৫

গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক, ও অনলাইন এক্টিভিস্ট জামান তাপাদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। যিনি অনলাইনে একুশ তাপাদার নামে লেখালেখি করেন।

আজ শনিবার (৪ জুন) সকাল ৭ টায় সিলেট সদর উপজেলার মেজরটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ৫ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ২ জন নারী রয়েছেন।

জানা যায়, সকাল আনুমানিক ৭ টার দিকে বন্দরবাজার এলাকা থেকে বটেশ্বর যাওয়ার পথে জামান সহ আরও পাঁচ জন যাত্রীকে বহন করা লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। চলকের ঝিমুনি চলে আসায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রীরা।

আহত একুশ তাপাদারকে সাথেসাথেই সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সল আহমদ মুহিন জানিয়েছেন, একুশ তাপাদারের বাম হাতের আঘাত গুরুতর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.