নিউজ ডেস্ক | ০৪ জুলাই, ২০১৫
সিলেট মহানগর ছাত্রীগের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠান শুরু কথা থাকলেও সেটি দুপুর ১২টার দিকে শুরু হয়।
শহীদ মিনারের অধিবেশনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ। অনুষ্ঠানে যোগ দিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় স্থানীয় নেতারা।
এই অধিবেশনে সভাপতিত্ব করছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও প্রধান বক্তা হিসেবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত থাকার কথা থাকলেও তারা উপস্থিত ছিলেন না।
বেলা ২টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংদদ হলে দ্বিতীয় অধিবেশন শুরুর কথা রয়েছে। সেখানে অর্থমন্ত্রীসহ আওয়ামীলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা যোগ দেবেন।