ডেস্ক রিপোর্ট | ০৪ জুলাই, ২০১৫
বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি) এমসি কলেজ সেনা প্লাটুন কর্তৃক আয়োজিত বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল গতকাল ৩ জুন শুক্রবার প্লাটুনে অনুষ্ঠিত হয়।
এক্স-ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) আব্দুর রহিমের পরিচালনা ও প্লাটুন কমান্ডার ২লেঃ মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের সুনামধন্য অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
অনুষ্ঠানে রমজানের ফযিলত সম্পর্কে আলোচনা ও দোয়া পরিবেশন করেন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের প্রফেসর মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর আতাউর রহমান (বিভাগীয় প্রধান রাষ্ট্র বিজ্ঞান), এসোসিয়েট প্রফেসর ইংরেজী মহিউদ্দীন মিঁয়া, সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস) পিইউও শাহ মোঃ যুল ফাজলে ও প্রভাষক আব্দুল বাছিত এবং লেঃ মুহিউদ্দিন (দি এইডেড হাই স্কুল)।
ইফতার মাহফিলে বিএনসিসি এমসি কলেজের সকল ক্যাডেট বৃন্দ, সরকারী কলেজ বিএনসিসি ক্যাডেট, মদন মোহন কলেজ বিএনসিসি ও লিডিং ইউনিভার্সিটির ক্যাডেটবৃন্দ উস্থিত ছিলেন।
এছাড়াও এক্স সিইউও মাহবুব আলম এবং এক্স ক্যাডেট সার্জেন্ট জয়নাল আবেদিন সহ এমসি কলেজের রোভার স্কাউট, মোহনা সাংস্কৃতিক সংগঠন রোটার্যাক্ট ক্লাব, থিয়েটার ক্লাব ও ট্যুরিষ্ট ক্লাব অব এমসি কলেজের নেতৃবৃন্দ উক্ত ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেইলে