Sylhet Today 24 PRINT

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে বদরুজ্জামান সেলিম

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৮

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম অসুস্থ হয়ে দীর্ঘদিন দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেছেন।

মঙ্গলবার (৩১ জুলাই) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

২০ জুলাই উচ্চ রক্তচাপ ও ডায়বেটিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শের জরুরী ভিত্তিতে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

বদরুজ্জামান সেলিম তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী ও নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.