হবিগঞ্জ প্রতিনিধি | ০৪ জুলাই, ২০১৫
হবিগঞ্জে জাল নোটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) ভোরে হবিগঞ্জ জেলার জগদ্বীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল আহমদ (৩০) হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
আটকের সময় তার কাছ থেকে ৮১ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নোটগুলোর সবক’টি এক হাজার টাকার নোট বলে জানা গেছে।
র্যাব-৯’র মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মাঈনউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।