মৌলভীবাজার প্রতিনিধি | ০১ আগস্ট, ২০১৮
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।
নতুন কমিটি গঠনের খবর পেয়ে মঙ্গলবার রাতে শহরের চৌমোহনা এলাকায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমদের নেতৃত্বে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসেন ওয়াহিদ সৈকত, সাবেক সিনিয়র ছাত্রনেতা হাবিবুর রহমান রাজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর, রাজনগর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তারেক হোসেন, জেলা ছাত্রলীগের সিনিয়র ছাত্রনেতা শুভ্রাংশু সোম মুন্না, নাসিম খান, চমক ধর, তন্ময় আহমদ, বিকাশ দে, আকাইদ আহমদ, হাসিবুল ইসলাম নিলয়, সাব্বির প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২৯তম সম্মেলনের প্রায় ২ মাস নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে মো. রেজানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।