Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের ৪৫ লক্ষ টাকা অনুদান

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে সুইস রেড ক্রসের আর্থিক সহযোগিতায় প্রত্যেক পরিবারকে ৪ হাজার ৫০০ টাকা করে ৪৫ লক্ষ টাকার আর্থিক অনুদান ও আট জাতের সবজি বীজ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

বুধবার (১ আগস্ট) পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলায় ৩৭৭ জন, রাজনগরের কামারচাক ইউনিয়নে ২৪৪ জন, পতনউষার ইউনিয়নে ২৪৭ জন এবং মনসুরনগর ইউনিয়নে ১৩২ জনকে এ সহায়তা দেওয়া হয়।

স্থানীয় জনমিলন কেন্দ্রে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলীর সঞ্চালনায় সদর উপজেলার ক্ষতিগ্রস্তদের মধ্যে এ ত্রাণ সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদসহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব ইউনিটের সদস্যবৃন্দ।  

এই অনুদান বিতরণে প্রতিবন্ধী, বৃদ্ধ, সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.