Sylhet Today 24 PRINT

বড়লেখায় মা সমাবেশ অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা পৌরসভা ও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে বুধবার (১ আগস্ট) দুপুরে পৌর শহরের ৮নং ওয়ার্ডে এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

মেডিটেক ইপিআই শৈলেশ চন্দ্র নাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ হোসেন, স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরী, ডা. হোসনে আরা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে ৪৫ জন গর্ভবতী মাকে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.