Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০১৫

হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুন) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জন পরোয়ানাভূক্ত ও ২ জন নিয়মিত মামলার আসামী।

জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মোর্তুজা জানান, জেলার মাধবপুর থানায় ৭ জন, বানিয়াচং থানায় ২ জন, নবীগঞ্জ থানায় ৩ জন, আজমিরীগঞ্জ থানায় ২ জন ও চুনারুঘাট থানায় ১ জন আসামী গ্রেফতার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.