Sylhet Today 24 PRINT

দিরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানের দাফন সম্পন্ন

দিরাই প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০১৮

দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল কুদ্দুসের (৮০) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা আড়াইটায় দিরাই পৌর শহরের দোওজস্থ মহিলা কলেজ মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো জনতার উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে আব্দুল কুদ্দুসকে রাষ্ট্রীয় সালাম জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলমের নেতৃত্বে দিরাই থানা পুলিশের একটি বিশেষ দল।

জানাজা শেষে নিজ বাড়ি চন্ডিপুরস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দিরাই-শাল্লার সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট সামসুল ইসলাম, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ২টার দিকে দিরাই ধল রোডস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.