Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার পক্ষে শাহজালাল মাজারে আরিফের গিলাফ প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শাহজালাল (রহ.) এর মাজারে গিলাফ প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সদ্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ফলাফলে এগিয়ে থাকা আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী এই গিলাফ প্রদান করেন।

গিলাফ প্রদানের পর দরগাহ হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। মাহফিলে কারাগারে বন্দী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুরমান আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, বিএনপি নেতা ফাহিম আহমদ, সাবেক ছাত্রদল নেতা এখলাছুর রহমান মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.