Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অবহিতকরণ কর্মশালা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা মেয়েদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অবহিতকরণ মূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় কমলগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, কমলগঞ্জ এর বাস্তবায়নে ৫ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন পরাভীন আক্তার লিলি, ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, কমলগঞ্জ থানার ওসি মো. মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, জাইকা প্রতিনিধি উপজেলা উন্নয়ন ফ্যাসিলেটর সাজেদুর রহমান প্রমুখ।

কর্মশালায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে মেয়েদের ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের বয়:সন্ধিকালের বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.