Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার সরকার উন্নয়ন কাজে আন্তরিক: শিক্ষামন্ত্রী

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এসব কাজ সঠিক সময়ে শেষ হচ্ছে না। তিনি সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়ন কাজের আন্তরিক।

বৃহস্পতিবার (২ আগস্ট) সকালে বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া স্কুল রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার বর্তমান সময়ে যে সকল উন্নয়ন কাজ হয়েছে- অতিথের কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। গত নয় বছরে বিয়ানীবাজারে যেসব রাস্তার, স্কুল, মাদ্রাসা, কলেজের ভবনসহ অবকাঠামো উন্নয়ন হয়েছে এর আগে কেউ তার করতে পারেনি। আপনার এ সরকারের সাথে থাকবেন- কয়েক বছরের মধ্যে বিয়ানীবাজারে উন্নয়ন করার মতো কোন জায়গা থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, কাউন্সিলর মিছবাহ উদ্দিন ও কাইয়ুম আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, খাসাড়িপাড়া গ্রামবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.