Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে অপহরণের ৫দিন পর অপহৃত শিশু উদ্ধার, আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০১৫

সুনামগঞ্জে অপহরণের ৫দিন পর অপহৃত শিশুকে উদ্দার করেছে পুলিশ। এঘটনায় এক অপহরকারীকেও আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার অপহরণকারী চক্রের সদস্য মামুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে আর আদালতে ১৬৪ধারায় জবানবন্দি দিয়েছে অপহৃত শিশু এবাদুর রহমান (১৪)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন সোমবার পৌর শহরের কাজির পয়েন্ট এলাকায় এবাদুর রহমান তার এক আত্মীয়ের বাসায় ইফতারের দাওয়াতে যায়। এর পর থেকে তার কোন খুজ পাওয়া যাচ্ছিলোনা। একদিন পরে পরিবারের কাছে অপরিচিত নাম্বার থেকে জানানো হয় অপহরণর করা হয়েছে এবাদুর রহমানকে এবং পরিবারের লোকজনের কাছে মোবাইল ফোনে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরনকারীরা।
নিখোঁজের দু’দিন পর ১জুলাই সুনামগঞ্জ সদর থানায় অপহরন মামলা দায়েল করেন এবাদুরের দুলাভাই নুরুজ্জামান আলমগীর। এ মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ঢাকার যাত্রা বাড়িতে ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্টে থেকে মামলার এক নম্বর আসামী অপহরণকারী আব্দুল্লাহ আল মামুনকে আটক করে পুলিশ।

এদিকে বিভিন্ন স্থানে অভিজান ও অপহরণকারী আটকের পর পরই শুক্রবার বিকেলে সিলেট শহরের আম্বরখানা এলাকায় অপহরণের শিকার এবাদুরকে ফেলেযায় অজ্ঞাতনামা কয়েকজন। পরে সে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশকে বিষয়টি জানায় ও বাড়িতে ফোন দেয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজি শাখওয়াত হোসেন বলেন, অপহরণের মামলা দায়েরের ৪৮ঘন্টার মধ্যে পুলিশ অপহরণকারীকে আটক করেছে। পুলিশের অভিজানে ভয়ে অপহরণকারীরা শিশুটিকে ফেলে যায়। শিশুটি আদালতে ১৬৪ ধারায় জবান বন্দি দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.