Sylhet Today 24 PRINT

এক মাসের শিশু রেখে নারী নিখোঁজ

মৌলভীবাজার প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০১৮

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে এক মাস বয়সী এক শিশুকে রেখে উদাও অজ্ঞাত এক নারী। শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি আছে।

বৃহস্পতিবার (২ আগস্ট) সকালে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের বড়ইউড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে এবং বিকেল পুলিশ শিশুটিকে জিম্মায় নেয়।

বড়ইউড়ি গ্রামের বাসিন্দা শামিম মিয়া জানান, আজ সকালে অজ্ঞাত এক নারী আমার মেয়ে লিপি বেগম (১৮) কে বলে ‘আমি একটা ঔষধ নিয়ে আসতেছি তুমি আমার শিশুটিকে একটু সময় দেখে রাখো’। অজ্ঞাত নারী এ কথা বলে আর ফিরেনি। পরে অপেক্ষা করেও নারীটির ফিরে না আসায় বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যানকে অবগত করে তার সহযোগিতায় শিশুটিকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যান।

পুলিশ শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.