Sylhet Today 24 PRINT

সিলেটে শুরু হচ্ছে ‘কৈশোর তারুণ্যের বইমেলা’

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৮

'কৈশোর তারুণ্যে বই’ এর দুই বছর পূর্তিতে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে শুরু হচ্ছে বইমেলা। শনিবার থেকে শুরু হয়ে মেলা চলবে সোমবার পর্যন্ত।

এটি ‘কৈশোর তারুণ্যে বই’ এর ৪৩তম মেলা। মেলায় ঢাকার ১১টি এবং সিলেটের একটি স্টল অংশগ্রহণ করবে।

‘কৈশোর তারুণ্যে বই’ এর বইমেলার উদ্যোক্তা সভাপতি লেখক তুষার আব্দুল্লাহ। তিনি সময় টেলিভিশনের বার্তা প্রধান।

সিলেটে স্কলার্স হোম এর শাহী ঈদগাহস্থ ক্যাম্পাসেও ‘কৈশোর তারুণ্যে বইমেলা’ অনুষ্ঠিত হবে। আগামী ৭, ৮ ও ৯ আগস্ট হবে এ বইমেলা।

আয়োজক সূত্রে জানা গেছে, ব্যতিক্রমী এই বইমেলায় শুধুমাত্র শিক্ষার্থীরাই বই দেখা ও কেনার সুযোগ পাবে। তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলাই এ বইমেলার উদ্দেশ্য।

২০১৬ সালের ২৩ জুলাই থেকে ঢাকার রাজউক কলেজ থেকে শুরু হয় ‘কৈশোর তারুণ্যে বইমেলা’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.