Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের ইফতার আগামী মঙ্গলবার

ডেস্ক রিপোর্ট |  ০৪ জুলাই, ২০১৫

সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল আগামী মঙ্গলবার ৭ জুলাই অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি রাজিউল ইসলাম তালুকদার রাজুর বাস ভবন সিলেট নগরীর টিলাগড় মিরাপারাস্থ ‘সিলাম প্রমি হাউজ’ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের নেতা কর্মী, সকল সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.