Sylhet Today 24 PRINT

নগরীর হোটেল থেকে অধ্যাপকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ আগস্ট, ২০১৮

সিলেট নগরীর হোটেল অনুরাগ থেকে হাকিম ফেরদৌস ওয়াহিদ (৫৫) নামে ঢাকা তিব্বিয়া কলেজের অধ্যাপকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ আগস্ট) সকালে নগরীর ধোপাদিঘীর পাড়স্থ এ হোটেল থেকে অধ্যাপকের লাশটি পুলিশ উদ্ধার করে বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান সিলেট কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রোকেয়া বেগম।

মৃত হাকিম ফেরদৌস ওয়াহিদ তিব্বিয়া কলেজের অধ্যাপকের পাশাপাশি বাংলাদেশ ইউনানী সমিতির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি সিলেট তিব্বিয়া কলেজের কোয়ালিফাইড পরীক্ষায় অংশ গ্রহণের জন্য গতকাল রাত সাড়ে ৮টার দিকে হোটেল অনুরাগে উঠেন। শনিবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন। হাকিম ফেরদৌস ওয়াহিদ স্টোক করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.