Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হচ্ছে ‘উদ্যোক্তা মেলা’

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৮

'আজন্ম লালিত স্বপ্ন, নিজ হাতে গড়ে, উন্নত করি বাংলাদেশ’ - এই স্লোগান নিয়ে আগামী ৯, ১০ ও ১১ আগস্ট বৃহস্পতি, শুক্র ও শনিবার সিলেট শহরের মিরের ময়দান এলাকার হোটেল লা-রোজে আয়োজন করতে যাচ্ছে ‘উদ্যোক্তা মেলা’।

‘অনির্বচনীয় গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠান এই মেলার আয়োজন করেছে। এতে আর্থিক সহায়তা করছেন ‘বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন’।

মেলার উদ্যোক্তা অনুপ সরকার জানান, গতানুগতিক চাকরি প্রত্যাশী না হয়ে ভিন্ন চিন্তাধারায় যারা নিজের স্বপ্নকে বাস্তবায়ন করে জীবিকা নির্বাহ ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়ে নিজের ব্যবসা গড়ে তুলেছেন এমনি ব্যক্তিদের উদ্যোগকে সকলের সামনে উপস্থাপন করতে এই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া মেলায় আগত উদ্যোক্তাদের দেশে বিদ্যমান ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও দায়িত্ব কর্তব্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যও থাকছে বিশেষ কার্যক্রম। যাতে তাদের ব্যবসার ঝুকি হ্রাস পায় এবং তাদের উদ্যোগ দেশের অর্থনীতি উন্নতিতে সর্বোচ্চ ভূমিকা রাখে।  

মেলার প্রদর্শনী প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.