Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ও শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল এর উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাবেক স্বাস্থ্য পরিচালক হরিপদ রায়।

ক্লাবের সভাপতি রীতা দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা প্রমুখ, দন্ত চিকিৎসক পুস্পিতা খাস্তগীর, ইনার হুইল ক্লাবের অনিমা দত্ত কর প্রমুখ।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.