বিশ্বনাথ প্রতিনিধি | ০৬ আগস্ট, ২০১৮
‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় সহায়তা করুণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ট্রাফিক সপ্তাহ পালন করা হয়েছে।
সোমবার (৬ আগস্ট) দুপুরে শিক্ষার্থী-শ্রমিক-পুলিশসহ সর্বস্তরের মানুষের অশংগ্রহণে থানা কমপাউন্ড থেকে এক ব্যতিক্রমী র্যালি বের করা হয়। র্যালি শেষে নতুন বাজারস্থ গোলচত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম’র সভাপতিত্বে ও ওসি (তদন্ত) দুলাল আকন্দের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন ইএনও অমিতাভ পরাগ তালুকদার, এসিল্যন্ড ফাতেমাতুজ জোহরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান, ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, অধ্যক্ষ সিরাজুল হক, অধ্যক্ষ নেহারুন নেছা, রামসুন্দর সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনজিত ধর রন মেম্বার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ।
র্যালিতে সাংবাদিক রুহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সুহেল, আক্তার আহমদ শাহেদ, প্রনঞ্জয় বৈদ্য অপু, মোহাম্মদ আলী শিপন, সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-টুকেরবাজার শ্রমিক সমিতির সভাপতি ফজর আলী মেম্বার, বিশ্বনাথ নতুন বাজার অটোরিক্সা-টেম্পু চালক জোটের (রেজি নং ২০৯৭) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মেম্বার বাবুল মিয়া, ম্যানেজার আখলুছ মিয়া, বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপকমিটি (রেজি নং বি-১৪১৮) সভাপতি আবুল মিয়া, কোষাধ্যক্ষ নিপেন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, মেম্বার মনির মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।