বিশ্বনাথ প্রতিনিধি | ০৬ আগস্ট, ২০১৮
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের লক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ আগস্ট) সকাল ১১টায় বিআরডিবি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৫ই আগস্ট ‘জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষে নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্তগুলো হচ্ছে, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও দোকানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, মসজিদ-মন্দিরে দোয়া/প্রার্থনা, চিকিৎসা সেবা প্রদান, এতিমখানায় খাদ্য বিতরণ, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ ও অসমাপ্ত আত্মজীবনী পাঠসহ আরও নানা প্রতিযোগিতার আয়োজন করা।
সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড ফাতেমা-তুজ জোহরা, ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান, ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনজিত ধর রন মেম্বার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান, কৃষি কর্মকর্তা রমজন আলী, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমাজ সেবা কর্মকর্তা আবু ইউসুফ, নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মনোলাল রায়, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম, বিশ্বনাথ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর উদ্দিন।