Sylhet Today 24 PRINT

তাহিরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তাহিরপুর প্রতিনিধি |  ০৭ আগস্ট, ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আবদুল্লাহ মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ আগস্ট) সকালে থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা লাকমা বাজারে নিজের মুদি দোকানে গাঁজা বিক্রয়কালে তাকে গ্রেপ্তার করা হয়।

 আবদুল্লাহ উপজেলার শ্রীপুর (উওর)  ইউনিয়নের সীমান্তবর্তী টেকেরঘাটের লাকমা গ্রামের প্রয়াত জিতেন্দ্র কুমারের ছেলে।

তাহিরপুর থানা পুলিশ জানায়, উপজেলার টেকেরঘাটের লাকমা বাজারে নিজের মুদি দোকানে গাঁজা বিক্রয়কালে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল আবদুল্লাহকে গাঁজাসহ গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.