Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি রেস্তোরা, একটি বেকারি ও একটি স্টেশনারি দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ও মাসুমা জান্নাতের নেতৃত্বে স্থানীয় পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নোংরা পরিবেশের কারণে মৃদুল হোটেল, গ্রামবাংলা রেস্তোরা ও কাজী ফুডস বেকারিকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা এবং দোকানে সুনির্দিষ্ট মূল্য তালিকা না থাকায় আজহম এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.