দিরাই প্রতিনিধি | ০৭ আগস্ট, ২০১৮
ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে ও চ্যানেল এস এর সিলেট বিভাগীয় প্রধানের বাসায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দিরাই প্রেসক্লাব ও দিরাই অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সহসভাপতি জুবের সরদার দিগন্ত, সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার, সদস্য রুহুল আমিন, অশোক তালুকদার অপু, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি সর্দার মুজাহিদুল ইসলাম, সহসভাপতি এমদাদুল হক সোহাগ, কল্লোল তালুকদার, সাধারণ সম্পাদক সুবীর দেব শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, কোষাধ্যক্ষ মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক নাবিল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সালমান মিয়া, ক্রীড়া সম্পাদক হাম্মাদ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আসরাফ আহমদ, সদস্য শায়েখ আহমদ, সাঈদ আহমদ, উমেদ আলী।