Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

দিরাই প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০১৮

দিরাইয়ে ইয়াবা ব্যবসায়ী জাহেদ মিয়া (২৮) কে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। তিনি দিরাই পৌরসভার হারানপুর গ্রামের সেলিম তালুকদারের ছেলে।

মঙ্গলবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টায় দিরাই থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হারানপুর রোড থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, জাহেদ দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন লোকজন দিয়ে ও নিজে ইয়াবা ব্যবসা করে আসছিল।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.