Sylhet Today 24 PRINT

ব্রোঞ্জ ও তামাকে সোনা বলে বিক্রি, আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৫ জুলাই, ২০১৫

সুনামগঞ্জে ব্রোঞ্জ ও তামাকে সোনা বলে বিক্রির অপরাধে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আলমগীর (৩০)। সে সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আলমগীর অনেক দিন যাবত শহরের বিভিন্ন এলাকার লোকজনের কাছে কম দামে সোনার গহনা বিক্রি করে আসছে। পরে প্রতারিত ওই লোকজন টের পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। এর ভিত্তিতে শনিবার বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করে।

সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.