Sylhet Today 24 PRINT

যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবার অঙ্গিকার চালকদের

মৌলভীবাজার প্রতিনিধি |  ১১ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারে যাত্রীর নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার অঙ্গিকার করেছেন ৩ শত চালক।

শনিবার (১১ আগস্ট) সকাল ১১ টায় শহরের শাহ মোস্তফা কলেজ মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার কার্যালয়ের উদ্যোগে পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এ ৩ শত জন পরিবহণ চালক অঙ্গিকার করেন।

মৌলভীবাজার বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক, শাহ মোস্তফা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমা ধর কৃষ্ণা।

এসময় চালকদের প্রশিক্ষণ প্রদান করেন, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মো. হাফিজুল ইসলাম খান, ডা. সায়মা মোজাহিদ লিজা, পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন) মো. সালাউদ্দিন কাজল।

এতে চালকদের দক্ষতা অর্জনের জন্য নানা নির্দেশনা প্রদান করেন প্রশিক্ষকরা। প্রশিক্ষণ চলাকালে জেলা প্রশাসক তোফায়েল ইসলামের কাছে চালকরা আসন্ন ঈদে যাত্রীদের নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সচেতন ভাবে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার পাশাপাশি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.