Sylhet Today 24 PRINT

সংরক্ষিত ৯নং ওয়ার্ডে রোকসানা বেগম শাহনাজ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক  |  ১১ আগস্ট, ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে সংরক্ষিত ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রোকসানা বেগম শাহনাজ। চশমা প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ৭০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছামিরুন নেছা গ্লাস প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৮৯১ ভোট।

সাধারণ ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ৯নং ওয়ার্ডের হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার পুনরায় ভোট গ্রহণ হয়। এতে রোকসানা বেগম শাহনাজ পেয়েছেন ৭৩২ ভোট, ছামিরুন নেছা পেয়েছন ৪১৬ ভোট এবং আছমা বেগম পেয়েছেন ২৭৭ ভোট। এই কেন্দ্রে বাতিল হয়েছে ৩৬ টি ভোট।

সংরক্ষিত ৯নং ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ৩৮ হাজার ৬২৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.