Sylhet Today 24 PRINT

ট্রাফিক সপ্তাহে ছাতকে মোটরযান আইনে ৩৩১টি মামলা

ছাতক প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০১৮

ছাতকে ট্রাফিক সপ্তাহে বিশেষ অভিযানে মোটরযান আইনে ২৩৯টি মামলা দায়ের করা হয়েছে। ছাতক শহরসহ, গোবিন্দগঞ্জ পয়েন্ট, জাউয়াবাজার ও উপজেলার বিভিন্ন সড়ক ও পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) দুলন মিয়া, থানার ওসি আতিকুর রহমান ও ওসি অপারেশন কাজি মোস্তফার নেতৃত্বে এক সপ্তাহের
অভিযানকালে ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম মোস্তফা, নিকুঞ্জ চন্দ্র দেবনাথ, টি আই নির্মল দেব, জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ রুনু মিয়া উপস্থিত ছিলেন।

বিশেষ অভিযানে মোটরসাইকেল, ট্রাক, কাভার্ডভ্যান, লেগুনা, লাইটেস ও অটো সিএনজি আটক ও বৈধ কাগজ পত্র না থাকায় মামলা দায়ের করা হয়।

এব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ রুনু মিয়া জানান, সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে গত ৬দিনে মোট ৫০টি মামলা দেয়া হয়েছে। ট্রাফিক সার্জেন্ট গোলাম মোস্তফা জানান, এক সপ্তাহে ৬২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট নিকুঞ্জ চন্দ্র দেবনাথ জানান, মোটরযানের ১৫১/১৫২সহ বিভিন্ন ধারায় এক সপ্তাহর বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে ১৩০টি মামলা দেয়া হয়েছে ।

জাউয়া ট্রাফিক পুলিশের টি আই নির্মল দেব জানান, এ পর্যন্ত তিনি ১শ’ ৯টি মামলা দিয়েছেন দিয়েছেন।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, ট্রাফিক সপ্তাহে শুক্রবার বিশেষ অভিযানে পরিচালনা করে বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে মোট ৮৯টি মামলা করা হয়েছে। বিভিন্ন কারণে তিনটি অটো সিএনজি ও তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.