Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটে ৫নং আলীরগাও ইউনিয়নের সামাজিক সংগঠন আল-ইহসান সমাজ কল্যাণ যুব সংঘ ধর্মগ্রামের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার (১২ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় কুরিহাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ধর্মগ্রাম জামে মসজিদের অভ্যন্তরের পতিত ভূমিতে শতাধিক ফলজ, ওষুধি এবং নানা প্রজাতির গাছ লাগানো হয়। এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনটির ৩১ সদস্য ছাড়াও এলাকার সচেতন মানুষজনও অংশ নেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুরিহাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, আল-ইহসান সমাজ কল্যাণ যুব সংঘ ধর্মগ্রামের উপদেষ্টা সালেহ রাজা, বদরুল ইসলাম, এবাদুর রহমান, আল-ইহসান সমাজ কল্যাণ যুব সংঘ ধর্মগ্রামের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক তারেক আহমদ, কোষাধ্যক্ষ নেওয়াজুর রহমান, সমাজসেবী তৈয়ব আলী, জালাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য হাসন আলী প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের ১২ ডিসেম্বর আত্মপ্রকাশ করা উক্ত সংগঠনটি এলাকার সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ ও বাহবা কুড়চ্ছে। ইতিপূর্বে সংগঠনটির সদস্যরা মৃত্যুর পথে ধাবিত অসহায় গৃহবধূ রাহেনার চিকিৎসা তহবিল, বাল্য বিয়ে প্রতিরোধ, মাদক নির্মূলে পুলিশ বিভাগকে সহযোগিতা, কবরস্থান সংস্কার, গরীব পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করে ইউনিয়নের সচেতন মহলের দৃষ্টি কেড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.