Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০১৮

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ধনপুর ইউনিয়নের হালাবাদি গ্রামের বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ আগস্ট) দুপুরে ধনপুর ইউনিয়নে হালাবাদি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হল- ধনপুর ইউনিয়নের হালাবাদি গ্রামের কাসেম আলীর মেয়ে রুবা আক্তার (৬) ও একই এলাকার মজিবুর রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌসি (৬)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল। এ সময় ওই শিশুরা খেলতে খেলতে পানিতে পড়ে যায়। পরে বাড়ির পাশের ডোবায় তাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.