Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর অভিভাবকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ আগস্ট) দুপুর ১টায় স্কুলের হল রুমে এ সভার আয়োজন করা হয়।  

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি লেখক ও গবেষক আহমদ সিরাজ।

অধ্যক্ষ মমতা রানী সিনহার সভাপতিত্বে ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামীতে স্কুলের সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল অব্যাহত রাখার জন্য অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত, অভিভাবক মো. আফজালুর রহমান, উবাদুল হক, রুনা চৌধুরী, শিক্ষক আবুল কাসেম, নুরুল ইসলাম প্রমুখ।   
নোটঃ ছবি সংযুক্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.