সিলেটটুডে ডেস্ক | ১২ আগস্ট, ২০১৮
সিলেটের দক্ষিণ সুরমায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১১ আগস্ট) দক্ষিণ সুরমা থানার এএসআই সুবীর চন্দ্র দেব ও এএসআই রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে খসরু মিয়া (৪১) নামে ৫ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
খসরু মিয়া দক্ষিণ সুরমা থানার লালাবাজারের পশ্চিম ভালকী (বিলপাড়) গ্রামের মৃত ধন মিয়ার পুত্র।
এসএমপির পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, খসরু মিয়া সিলেটের বিশ্বনাথ থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় জি. আর. মামলা নং- ৩৫/১০ ও দায়রা মামলা নং-৩২৪/১১ এর কারাদণ্ড প্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর খসরু মিয়াকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।