Sylhet Today 24 PRINT

শাহপরান মাজার গেইটের পাইলিংয়ের কাজ শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৮

সিলেট সদর উপজেলার হযরত শাহপরান (র:) এর মাজার গেইটের ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধনের কাজের পাইলিং শুরু হয়েছে।

রোববার (১২ আগস্ট) সকালে ফাইলিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

এ সময় ফাইলিং কাজ উদ্বোধন কালে আশফাক আহমদ বলেন, মাজার গেইটের সৌন্দর্য বর্ধন কাজে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অর্থনীতিক ভাবে সহযোগিতা করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ইঞ্জিনিয়ার সাইফুল আজম, সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিজ, খাদিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন আনু, মহিলা মেম্বার সাজেদা বেগম, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মো. মতিউর রহমান, ঠিকাদার আহাদুর রহমান, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা আজাদুর রহমান সামাদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.